Tuesday, July 28, 2026
 Breaking

গোপালগঞ্জে এসএসসি পরীক্ষার্থী মেয়ে ও মাকে কুপিয়ে হত্যা খুনি।

গোপালগঞ্জে এসএসসি পরীক্ষার্থী মেয়ে ও মাকে কুপিয়ে হত্যা খুনি।

বাড়ির জমির সীমানা নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে প্রাণ গেলে এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থী ও তার মায়ের।

রোববার সন্ধ্যায় তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে; আহত হয়েছে নিহত ছাত্রীর ছোট বোনও। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামে।
 

নিহত লামিয়া (১৬) খালিয়া ইউনাইটেড একাডেমি থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। তার মা বিউটি বেগম (৩৮) গৃহিণী।

এ ঘটনায় আহত অন্তরাকে (১২) গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

নিহতরা ওই গ্রামের কৃষক টুকু মিনার মেয়ে ও স্ত্রী ।

মা ও মেয়ের হত্যাকাণ্ডের তথ্য দিয়ে গোপালগঞ্জ সদর থানার এসআই আলমাস আল রাজী বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।