Sunday, April 19, 2026

চুয়াডাঙ্গা জেলা কারাগারে হাজতির মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা কারাগারে হাজতির মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা কারাগারে মিঠু মিয়া (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে বুকে ব্যথা নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।
চুয়াডাঙ্গা কারাগারের জেলার ফখর উদ্দিন বলেন, চুরি মামলায় মিঠু মিয়াকে গত শনিবার কারাগারে পাঠায় আদালত। মঙ্গলবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মিঠু মিয়া। রাত ১১টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় মারা যান তিনি।
তিনি আরও জানান, মিঠু মিয়ার বুকে ব্যথা ছাড়াও কিডনির সমস্যা ছিল বলে জানিয়েছেন চিকিৎসক। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।